কুষ্টিয়ায় শিক্ষা সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন

কুষ্টিয়া প্রতিনিধি: শিক্ষা সংস্কার ও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রোববার (২০ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসক, কুষ্টিয়ার মাধ্যমে স্মারকলিপিটি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সুদীর্ঘ সাড়ে পনের বছরের ফ্যাসিবাদী শাসনের জুলুম, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত “দ্বিতীয় স্বাধীনতার সূর্যোদয়”—৫ আগস্ট ২০২৪—বাংলাদেশে নতুন আশার সঞ্চার করেছে। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি জানায়, এই অর্জিত স্বাধীনতার চেতনায় শিক্ষা ব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তাদের স্মারকলিপিতে উল্লেখ করে, “সামাজিক অবক্ষয় রোধ ও একটি আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষানীতি ও শিক্ষাক্রমে সঠিক দিকনির্দেশনার অভাবে শিক্ষার মান অবনত হয়েছে

