খাড়েরা ইউনিয়নের ধর্মপুর খালপাড়ের রাস্তা ধসে পড়ায় জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের আশ্বাস ইউএনও’র

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর খালপাড়ের একমাত্র চলাচলের রাস্তাটি হঠাৎ দেবে গিয়ে ধসে পড়েছে। এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষজন পড়েছেন বিপাকে।স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে খালের পাড় ক্ষয়ে যাচ্ছিল। রোববার সকালে এক পাশ হঠাৎ ধসে পড়লে রাস্তাটির গুরুত্বপূর্ণ অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়ে।আজ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।ইউএনও কসবা টিভিকে বলেন,“আমি সরেজমিনে এসে পরিস্থিতি দেখেছি। রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যত দ্রুত সম্ভব স্থানীয়দের চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করা হবে।”এদিকে স্থানীয়রা প্রশাসনের এমন তড়িৎ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সংস্কারের মাধ্যমে রাস্তাটি আবারও চলাচলের উপযোগী হবে।

