বাংলাদেশের স্বাধীনতার পর ৫৪ বছরে জনগণকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টি বাস্তূহারা ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী।
সম্প্রতি কসবা পৌর মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের রাজনীতিতে বারবার প্রতিশ্রুতির নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। উন্নয়ন ও ন্যায়ের কথা বলে ক্ষমতায় গিয়ে কেউই জনগণের প্রকৃত কল্যাণে কাজ করেনি।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাকের পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বাস্তুহারা, প্রান্তিক ও অবহেলিত মানুষের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”
খ. ম. হারুনুর রশীদ ঢালী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাজনীতিতে সততা, নৈতিকতা ও মানবিকতার পুনরুত্থান জরুরি।
সময় এসেছে নতুন রাজনৈতিক চিন্তার, যেখানে মানুষই হবে উন্নয়ন ও রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু।” জনগণ ৫৪ বছরে সখল কিছু র স্বাক্ষী তাই জনগণের চোখ ফাকি দেওয়ার শক্তি কারোর নাই।
সভায় জাকের পার্টির স্থানীয় নেতাকর্মী, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদককসবা টিভি: