আগামী নির্বাচনে গণআন্দোলনই বিএনপির প্রধান কৌশল হবে কি সাংবাদিকদের প্রশ্নে- সাবেক এমপি মুশফিকুর রহমান

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কৌশল নিয়েই এগোচ্ছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি আজ সকালে আখাউড়া রেল স্টেশনে ট্রেন নেমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি শান্তিপূর্ণ গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে। এই লক্ষ্যেই দলের কৌশল নির্ধারিত হচ্ছে।”

বিএনপি কি নতুন জোট গঠনের পথে এগোচ্ছে— এমন প্রশ্নের জবাবে সাবেক এমপি মুশফিকুর রহমান বলেন,বিএনপি সবসময়ই বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মতাদর্শগতভাবে কাছাকাছি দলগুলোর সঙ্গে নতুন জোট বা সমন্বয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
জনগণের আস্থা পুনরুদ্ধারে দলের করণীয় সম্পর্কে তিনি বলেন, “জনগণের আস্থা ফিরে পেতে বিএনপিকে মাঠে থাকতে হবে, মানুষের সমস্যা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করা ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।”এই সময় আরও ৫ প্রার্থী মুশফিকুর রহমানের সাথে ঐক্য মত পোষণ করেছেন।

তারা হলেন মোসলে উদ্দিন,নাছির উৃদ্দিন হাজারী, নাজমুল হুদা ,ইলিয়াছ মিয়া ও আবুল মুনসুর মিশন। প্রার্থীদের একটা কথা তাদের কথা বহিরাগতকে কসবা আখাউড়া থেকে বিএনপির প্রার্থী দেওয়া হবে না। স্থানীয় মুশফিকুর রহমানসহ ৬জনের যে কেউ প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় কারোর কোনো প্রকার আপওি নেই বলে গর্জন দেন। এই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আবু হানিফ খন্দকারসহ আখাউড়া উপিজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আখাউড়া থেকে ফিরে এসে স্টাফ রিপোর্টার, কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

