কসবায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে আজ বিকেল ৩টায়
“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর”— এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার প্রস্তুতি নিচ্ছেন আজ বেলা তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।

উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করার প্রস্তুতি চলছে। এ সময় যুবদলের নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নিবেন

র্যালিটি কসবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হবেন। কসবা উপজেলা যুবদলের নেতা মেহেদী হাসান রুবেল জানা, “যুবদল সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক কর্মী অংশগ্রহণ করবেন।

পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহৃত হয়, যার মূল বার্তা ছিল — “তোমার প্রতীক্ষায় বাংলাদেশ”।

|
|