বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা কায়েমপুর ইউপি ১,২ নং ওয়ার্ডের উদ্যোগে আজ বিকাল ৩টায় স্থানীয় নোয়াগাঁ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সমাবেশ জমসিদ মিয়ার সভাপতিত্বে এবং আল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী,

কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী,

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হোসেন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোবারক হোসেন ভুইয়া,

অধ্যাপক আমিনুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিউল্লাহ,যুবনেতা জাহিদুল ইসলাম, ডা.মিজানুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টির ৬ নেতা-কর্মী জামায়াতে যোগদান করেন।তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বি-বাড়ীয়া:৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবতার মুক্তির জন্য এবার ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ।

শোষণ মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য জামায়াতই বিশ্বস্ত,দায়িত্বশীল সংগঠন।

তানভীর আলম ঢাল িকসবা টিভি নিউজ ডেস্ক: