বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন আঞ্চলিক সম্মেলনে যোগ দিতেই নিরাপত্তা উপদেষ্টা ডা. খলিলুর রহমানের ভারত সফর।

শুধু বাংলাদেশ থেকে যায়নি, অন্যান্য দেশ থেকেও গিয়েছে। আশা করি এতে আঞ্চলিক একটা পরিবেশ সৃষ্টি হবে যাতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ না করি।

এটি একটি শান্তিপূর্ণ প্রয়াশ। নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন গত ১৭ বছরে ভোট কখন হয়েছে তা মানুষ জানতনা।মানুষ অধিক আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর তৎপরতা সম্পকে তিনি বলেন নির্বাচনের উপর এর কোন প্রভাব পরবেনা। দিনশেষে বিএনপি ই জয়ী হবে। এটি গনতন্ত্রের সৌন্দর্য।

শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পথসভা শেষে তিনি কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এত সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ও কসবা পৌর সভার সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা মোসলে উদ্দিন, নাছির উদ্দিন হাজারী,নাজমুল হুদা খন্দকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়ার সহসভাপতি ইকলিল আজম.

খাড়েরা ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,কসবা পৌর সভা বিএনপির সাবেক সভাপতি আলী আশ্ররাব,আব্দু রউফ রতন,

আলমগীর কবীর,ছিদ্দিকুর রহমান বাবু,ছাত্রদলের রাজু আহাম্মেদ ও সজিব সহ মহিলা নেত্রী রীণা খানম ও রত্না মনি প্রমুখ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদলের নেতা মেহেদি হাসান রুবেল।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জনসভায় অংশ গ্রহণ করেন।
তানভীর আলম ঢালী কসবা টিভি নিউজ ডেস্ক: