আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার মামলায় একাধিকবার কারা নির্যাতনের শিকার হওয়া জাতীয়বাদী বিএনপির যুবদলের পরিবারের সন্তান, কসবার গোপীনাথপুর গ্রামের হাবিবুর রহমান হাবিব আবারও দলীয় নেতাকর্মীদের মাঝে আলোচনায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমানের কসবার জনসভাকে সফল করতে গতকাল প্রায় ৫০টি মোটরসাইকেল বহর নিয়ে শোডাউনে অংশ নেন তিনি। দীর্ঘদিন ধরেই ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মী হিসেবে পরিচিত হাবিবুর রহমানের এ উপস্থিতিতে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা যায়।

জনসভায় যোগ দিয়ে তিনি বলেন—দলের নির্দেশেই সবসময় মাঠে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। নেতাকর্মীরাও তার এই ভূমিকা স্বাগত জানান।
ষ্টাফ রিপোটার কসবা টিভি নিউজ ডেস্ক: