বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কসবা উপজেলায় আয়োজন করা হচ্ছে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

আগামী ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে স্টেশন রোড, কসবার হানিফ সাহেবের বাড়ির পাশে এ ক্যাম্প পরিচালিত হবে।

উদ্যোগটি গ্রহণ করেছে কসবা উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আয়োজকরা জানিয়েছেন—অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম দিনব্যাপী এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। এছাড়া জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানা গেছে।

কোঅর্ডিনেটররা জানিয়েছেন—প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকা থেকে অসহায় রোগীদের নিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। আয়োজকদের মতে, এটি কেবল একটি চিকিৎসা সেবা নয়; বরং সাধারণ মানুষের প্রতি সামাজিক দায়িত্ববোধ থেকে নেওয়া একটি জনকল্যাণমূলক উদ্যোগ।

আয়োজক হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস সকল নেতাকর্মী ও স্থানীয় জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং বিষয়টিকে “অত্যন্ত জনগুরুত্বপূর্ণ” উদ্যোগ বলে উল্লেখ করেছেন।
তানভীর আলম ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক :