বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, ব্রাহ্মণবাড়ীয়া:৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন,কোন ষড়যন্ত্র করে লাভ নেই।এবার বাংলাদেশের মানুষ পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লাকে ক্ষমতায় বসাবে।

তিনি ২১ নভেম্বর কসবা পশ্চিম ইউনিয়নের মিরতলা গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।
কুটি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াত সেক্রেটারি গোলাম সাদেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী,জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক কাজী সিরাজুল ইসলাম,বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন মুন্সী,সাবেক জেলা সভাপতি হাফেজ নুরুল আমীন, ইউনিয়ন আমীর সালাহ উদ্দিন,সাবেক শিবির নেতা আমীর হোসাইন, কাজী গোলাম জিলানী প্রমুখ। কসবা পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য দুবরাজ মেম্বারের নেতৃত্বে জাতীয় পার্টি ও বিএনপির ৬ নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আতাউর রহমান সরকার বলেন,৫৪ বছরে দেশ পরিচালনার দায়িত্বে যারা ছিলো তারা সুন্দরভাবে দেশ পরিচালনার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের কমিটমেন্ট ও নীতিতে ভুল ছিলো। এবার দেশের জনগণ সৎ,যোগ্য,দক্ষ, দেশপ্রেমিক ও আল্লাহ ভিরু নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায়।
কসবা টিভি নিউজ ডেস্ক: