গত সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌরসভা ৪ নং ওয়ার্ডের উদ্যোগে আড়াই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার ছাত্র জনতা গণ্যমান্য সহস্রাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি মাওলানা আখতার হোসেনের সভাপতিত্বে এবং জসিম উদ্দিনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া:৪ আসনের এমপি পদপ্রার্থী জননেতা আতাউর রহমান সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কসবা পৌরসভার আমির হারুন উর রশিদ,কসবা উপজেলা নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী,সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা পৌরসভার সেক্রেটার নূর মজিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, কসবা পৌরসভার সভাপতি গোলাম রাসেল,

শ্রমিক কল্যাণ ফেডারেশন কসবা পৌরসভা সভাপতি শামিম রেজা। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে খুরশিদ আলম, পলাশ, জাকির হোসেন, সাংবাদিক প্রতিনিধি আব্দুল হান্নান, সমাজসেবক গিয়াস উদ্দিন শিক্ষক প্রতিনিধি মাওলানা লুৎফুর রহমান, ওলামা পরিষদ মাওলানা আবু সালেহ মোঃ ইকবাল, বাকীবিল্লাহ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

আতাউর রহমান সরকার বলেন.অধিকার বঞ্চিত মানুষের পাশে দাড়ানো ঈমানি দায়িত্ব মনে করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কসবা আখাউড়ার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত এবং মাদক মুক্ত জনপদ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
কসবা টিভি নিউজ ডেস্ক: