আজ ০২/১২/২০২৫ খ্রি. সকাল ০৭:৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন পৌরসভাস্থ কোড্ডা বাইপাস এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে।

এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা: কামরুল (৪০)পিতা-দানু মিয়া,সাং-তারাগন মথানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া। । রাব্বি প্রকাশ গোলাম রাব্বি (২৫), পিতা-আব্দুল গফুর,স্থায়ী সাং- বানিহালা,থানা-তারাকান্দা,জেলা-ময়মনসিংহ,বর্তমান-টিএনটি ,থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
জাহাঙ্গীর আলম,কসবা টিভি বিশেষ প্রতিনিধি,কসবা টিভি নিউজ ডেস্ক: