“জামায়াত ইসলামী আমার এলাকার লোকজনকে ব্রেইনওয়াশ করতে পারবে না, ইনশাআল্লাহ”—এমন মন্তব্য করেছেন কসবা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

রোববার সন্ধ্যায় কসবার কুটি আতকাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন মুশফিকুর রহমানকে ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় করবো।

বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনস্বার্থের রাজনীতিতে বিশ্বাস করে। এলাকার মানুষ সচেতন, তারা বিভ্রান্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। কসবা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: বেলায়েত হোসেন বিল্লঅলের ব্যবস্থাাপনায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
স্টাফ রিপোটার কসবা টিভি নিউজ ডেস্ক