খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
বই কিনলে কেউ কখনো দেওলিয়া হয় না—বরং বাড়ে জ্ঞানের পরিধি। এই বিশ্বাস থেকেই নিজের বসতবাড়িতে ব্যতিক্রমী এক পাঠাগার গড়ে তুলেছেন ফজলুল হক টিপু।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বড়ুইয়াবাড়িতে অবস্থিত ডাক্তার সামছুলহক ও সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের পাঠাগারে বর্তমানে সংরক্ষিত রয়েছে প্রায় ১০ হাজার বই। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান লেখকের সাহিত্য, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি ও গবেষণাধর্মী বইয়ে সমৃদ্ধ এই পাঠাগার এখন স্থানীয় শিক্ষার্থী ও পাঠপ্রেমীদের জন্য এক নির্ভরযোগ্য জ্ঞানকেন্দ্র।

ফজলুল হক টিপু বলেন:“আমি বিশ্বাস করি বই মানুষকে আলোকিত করে। বই কিনলে কেউ গরিব হয় না, বরং জ্ঞানে সমৃদ্ধ হয়। এই পাঠাগারটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই।”



পাঠাগারটি পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়েন স্বপন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা এবং সাংবাদিক মো. আতিকুর রহমান (এআর রিংকু) প্রতিবেদককে বলেন।

সাংবাদিক নেতারাও মনে করেন—সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পাঠাগারটি একটি পূর্ণাঙ্গ জ্ঞানচর্চা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। গ্রামের নিভৃত পরিবেশে গড়ে ওঠা এই পাঠাগার প্রমাণ করে—ইচ্ছা আর উদ্যোগ থাকলে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া যায় ঘরে ঘরেই। “গ্রাম পর্যায়ে এ ধরনের পাঠাগার সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এটি নতুন প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”