আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে স্টাফরিপোটার :
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী, যুগৎপৎ আন্দোলনের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহমান সাকি। তিনি ছলিমাবাদ, সাতবিলা, কমলপুর, পাইকারচর, হায়দরনগর, হোসেনপুর, আশ্রাফবাদ, মীরপুরসহ সকল গ্রামের আজ শুক্রবার সারাদিন চষেবেড়াচ্ছেন।

রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন সহিংসতা ও খুনোখুনির রাজনীতিতে রূপ না নেয়।
উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, “রাজনৈতিক লড়াই হবে, একে অপরকে পরাজিত করার চেষ্টা থাকবে। কিন্তু কেউ কারো গীবত করবে না, সহিংসতায় জড়াবে না। সামাজিকভাবে আমরা এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

তিনি আরো বলেন, নির্বাচনে কারচুপি ও কৌশলের মাধ্যমে ফল প্রভাবিত করার চেষ্টা বাঞ্ছারামপুরের মানুষ গ্রহণ করবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন “নির্বাচনের ব্যত্যয় ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন,“আমরা বাঞ্ছারামপুরকে নতুনভাবে পুরো জাতির সামনে তুলে ধরতে চাই। নিরাপত্তার দিক থেকে এটি হবে বাংলাদেশের একটি রোল মডেল।

আমাদের লক্ষ্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাঞ্ছারামপুর। নির্বাচনে অর্থের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। “এই এলাকায় টাকার খেলার ঝনঝনানি শোনা যাচ্ছে। মানুষ কি টাকার খেলায় হেরে যাবে? ভোটের অধিকার কি টাকার কাছে তুলে দেবে? বাঞ্ছারামপুরের মানুষ টাকার খেলায় হারবে না।”


ছলিমাবাদ পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক আজিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, ব্যারিষ্টার নাসির খান অপু, অঞ্জনা আলম, বিএনপির থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।