প্রথম দিন সংসদে গিয়ে কসবা-আখাউড়া মানুষের কথা বলবেন এমপি মুশফিকুর রহমান।

: খ.ম.হারুনুর রশীদ ঢালী:
প্রথম দিন সংসদে গিয়েই কসবা–আখাউড়ার মানুষের কথা বলবেন এমপি মুশফিকুর রহমান। কসবা–আখাউড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরার অঙ্গীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদের প্রথম অধিবেশনেই তিনি কসবা ও আখাউড়ার মানুষের বাস্তব সমস্যা, উন্নয়নের দাবি এবং সীমান্ত এলাকার বিশেষ চ্যালেঞ্জগুলো তুলে ধরবেন।

কসবা উপজেলা সরকারি র্কমকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমপি মুশফিকুর রহমানের পাশে পেশাগত দায়িত্ব পালনকালে-খ.ম.হারুনুর রশীদ ঢালীকে দেখা যাচ্ছে।
গত ৫মার্চ ২০২৬ইং উপজেলায় মতবিনময় সভা শেষ করে দুপুরে সিড়ি দিয়ে নিচে নামার সাথে সাথে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সর্ব শেষে মোহনা টেলিভিশন-এর প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালীর এক প্রশ্নের জবাবে এমপি মুশফিকুর রহমান বলেন, “আমি সংসদে গিয়ে প্রথম দিনই কসবা–আখাউড়ার জনগণের কথা বলব। এই এলাকার মানুষ আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনে আমি আন্তরিকভাবে কাজ করব।”

তিনি জানান, কসবা ও আখাউড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পাচার, অবৈধ বালু উত্তোলন, নদী ও খাল দখল, অবকাঠামোগত পিছিয়ে পড়া এবং কর্মসংস্থানের সংকটসহ নানা সমস্যা রয়েছে। এসব বিষয়ে সংসদে কথা বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় জনগণের মতে, দীর্ঘদিন ধরে কসবা–আখাউড়ার মানুষ বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক উদ্যোগের অপেক্ষায় রয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং খাল দখলের মতো বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এসব সমস্যার কার্যকর সমাধানে জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

এমপি মুশফিকুর রহমান বলেন, কেবল সমস্যার কথা বললেই হবে না, তার সমাধানের পথও সংসদে তুলে ধরা হবে। তিনি কসবা–আখাউড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকবিরোধী কঠোর ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন উদ্যোগ এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে কাজ করার আশ্বাস দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে স্থানীয় সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে পারলে তা কেবল কসবা–আখাউড়ার উন্নয়নের পথই খুলে দেবে না, বরং সীমান্তবর্তী জনপদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানেও সহায়ক হতে পারে।

স্থানীয়দের প্রত্যাশা—নির্বাচনের প্রতিশ্রুতির মতোই সংসদেও যদি কসবা–আখাউড়ার মানুষের কথা জোরালোভাবে উপস্থাপন করা হয়, তাহলে এই অঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
লেখক:খ.ম.হারুনুর রশীদ ঢালী, সভাপতি,কসবা উপজেলা প্রেসক্লাব, সম্পাদক,কসবা টিভি ও অপরাধ পত্র।
নিজস্ব প্রতিবেদক

