কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে। স্থানীয়ভাবে মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা-এর সুযোগ্য পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ-এর নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব-এর তদারকিতে কসবা থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাজনীন সুলতানা, অফিসার ইনচার্জ, কসবা থানা। তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল রহিম, এসআই (নিঃ) হারুনুর রশিদ, এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন, এএসআই (নিঃ) উজ্জ্বল আকন্দ ও এএসআই (নিঃ) হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ৯টা ১৫ মিনিটে কসবা পৌরসভার ৭নং ওয়ার্ডের কল্যাণ সাগরের উত্তর পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান প্রকাশ মিজানের দোকানের ভিতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২০টি ভারতীয় ESKUF এবং ২০টি ভারতীয় BROCODE BIANCO বিয়ার। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আটক করা হয়েছে মোঃ মিজানুর রহমান প্রকাশ মিজান (৩২) ও তার স্ত্রী মোছাঃ রাহেলা বেগম (২৭)-কে। তারা কসবা পৌরসভার ৭নং ওয়ার্ড কল্যাণ সাগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অপর দিকে সচেতন মহল জানান তালিকাভুক্ত মাদক চোরাচা লানি গডফাদারদেকে জরুরি আইনের আওতায় আনান হলে মাদক পাচার অনেক হারে হ্রাস পাবে।