স্টাফ রিপোর্টার:
কসবা পৌরসভার বগাবাড়ি গ্রামের কৃতি সন্তান, কসবা টিভির পরিচালক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম. হারুনুর রশীদ ঢালীর ছোট মামা আব্দুল খালেক সরদার আর নেই।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ভোর পাঁচটার দিকে কুমিল্লা টাওয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ আছরবাদ বগাবাড়ি বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল খালেক সরদারের মৃত্যুতে কসবা টিভি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একই সাথে বিআরডিপির চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন,সিটিএল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব রানা,সাবেক কাউন্সিলর আলাল হোসেন, সাবেক কাউন্সিলর হেলাল সরকার, কসবা উপজেলা ছাত্রদলের নেতা সাদ্দাম হোসেন প্রমুখ জানাজায় উপস্থিত হয়ে শোক সহ সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় কসবা টিভির পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

স্থানীয়ভাবে তিনি একজন সজ্জন ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—এমনটাই প্রার্থনা করেছেন সবাই।