স্টাফরিপোর্টার:
নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলার কাইমপুর ইউনিয়নের নোয়াগাঁও মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মোঃ শাহ আলম (৫২), পিতা- মৃত আবু তাহের, গ্রাম- নোয়াগাঁও, কসবা, তার বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজীল কবীর।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।