সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তে বড় অভিযান: কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

কসবা টিভি ডেস্ক :
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়।

গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালানো হয়—
ব্রাহ্মণপাড়া উপজেলা এর শশীদল বিওপি,আদর্শ সদর উপজেলা এর বড়জ্বালা বিওপি,কসবা উপজেলা এর খাদলা বিওপি,এসব এলাকার দায়িত্বপ্রাপ্ত টহলদল একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে—জিরা ও মেহেদী,বিভিন্ন কসমেটিক্স সামগ্রী,শাড়ি,বাসমতি চাল,সাবান,ফুসকা ও বাজি,বিভিন্ন প্রকার ঔষধ জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৯০,৬৬,০৭০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী মালামালসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

