মো: হাবিব খান স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে পৌর শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ: আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক বিকেল ৪:৩০ ঘটিকায় পুলিশের একটি বিশেষ টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো উদ্ধার দেখানো হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়: ১. শাহীন খলিফা (২৪), পিতা- মৃত অহিদ খলিফা, সাং- শ্যামনগর (খলিফা বাড়ি)।

২. সারফিন জমাদ্দার প্রকাশ সাব্বির (২৩), পিতা- মৃত মো. জালু মিয়া, স্থায়ী সাং- তারাগন (জমাদ্দার বাড়ি), থানা- আখাউড়া। বর্তমানে তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কোড্ডা পোস্টের শ্যামনগর এলাকায় বসবাস করে আসছিল।

আইনি ব্যবস্থা: এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
