বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেফতার

মো: হাবিব খান স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন মির্জাপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন হিসেবে দুই নারীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ১. ফরিদা বেগম ওরফে মদিনা (৪০), পিতা- হাসিম মিয়া, স্বামী- মৃত আব্দুল ছাত্তার।

২. সুমা বেগম (২৫), স্বামী- জুয়েল মিয়া, পিতা- আব্দুর রহমান।

তাদের উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার কাশিপুর এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলি
নিজস্ব প্রতিবেদক

