গোপীনাথপুরের সাবেক ইউপি সদস্য আবু সিদ্দিক মেম্বারের ইন্তেকাল

কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু সিদ্দিক মেম্বার আর নেই। তিনি আজ বুধবার ৮ এপ্রিল ২০২৬ইং (দুপুরে) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে তিনি কিছুদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবু সিদ্দিক মেম্বার গোপীনাথপুর ইউনিয়নের প্রয়াত আবুল খায়ের মেম্বারের জ্যেষ্ঠ পুত্র। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন জনসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুতে গোপীনাথপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। কসবা উপজেলা প্রেসক্লাব,কসবা টিভি ও অপরাধ পত্র পরিবার মরহুমের আত্নাশান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃসহ শোক সহ্য করার শক্তি দান করেন।

নিজস্ব প্রতিবেদক

