বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ বিপ্লব আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক আব্দুর রকিব সাহেবের সুযোগ্য সন্তান মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আজিজুর রহমান, সোস্যাল সেইফটি নেট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক

মোঃ হাফিজুর রহমান, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর হোসেন, অভিভাবক নাজমুল হোসেন প্রমূখ।

বক্তব্য রাখেন সহকারী ইংরেজি শিক্ষক রকিব উদ্দিন , সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া সাথী, সহকারী ইংরেজি শিক্ষক জেহেদী হাসান।
উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী।

নিজস্ব প্রতিবেদক

