ব্রাহ্মণবাড়িয়ায় ২ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ রুবেল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গতকাল কোড্ডা বড় ব্রীজ এলাকা, ব্রাহ্মণবাড়িয়া সদর০৯/০৪/২০২৬ খ্রি. তারিখ বিকেল ৫:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত সদর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোড্ডা বড় ব্রীজের পূর্বপার্শ্বে আখাউড়া বাইপাস হতে সুলতানপুরগামী সড়কের ওপর থেকে অভিযুক্ত রুবেলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ রুবেল (৩৬)। তিনি কুমিল্লা জেলার লালমাই থানার বেলঘর পূর্বপাড়ার মৃত আবু সাঈদের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কান্দিরপাড় (দক্ষিণ ঠাকুরপাড়া) এলাকায় বসবাস করেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

উদ্ধারকৃত আলামত: ০২ কেজি গাঁজা।গ্রেপ্তারকৃত আসামী: ০১ জন।

নিজস্ব প্রতিবেদক

