বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১২:৩০ মিনিটে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।

গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম কেনা এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে তাকে ঘেরাও করে আটক করা হয়। মোরশেদ দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, গ্রেফতারকৃত মোরশেদ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিজয়নগরসহ বিভিন্ন থানায়:

চুরিসহ অন্তত ০৩টি মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় ও শীর্ষস্থানীয় সদস্য হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃত আসামির নাম মুর্শিদ প্রকাশ মোরশেদ। তিনি বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই গ্রেপ্তারের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
নিজস্ব প্রতিবেদক

