ফাইল ছবি
কসবা টিভি ডেস্ক:
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার এক দশক পর হাফিজুর রহমান নামে সেনাবাহিনীর সাবেক এক ওয়ারেন্ট অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাকে আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম এবং ছোট ভাই রুবেল হোসেন। এর আগে গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন- সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত প্রথমে পুলিশের কাছে থাকলেও পরে তা ডিবি ও সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘদিনেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করা হয়। গত কয়েক বছর ধরে পিবিআই মামলাটি তদন্ত করছে। সর্বশেষ ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর থেকে মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন