এস এম বাদল (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে মব সৃষ্টি করে লুটপাট, সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে গ্রামে হামলা চালিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে। তারা এ ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, আবার যদি এ ধরনের হামলা চালানো হয়, তাহলে কঠোর হাতে দমন করা হবে এবং দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,

পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সুলতান আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির এক কর্মী গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ২১ জন আসামিকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের দাবি, ওই সংঘর্ষের জের ধরেই প্রতিশোধমূলকভাবে বুরাপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তারা মনে করছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী