স্টাফ রিপোর্টার মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
বিকেল ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ মনির মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
একই দিন বিকেল ৫:৩০ ঘটিকায় টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযানে একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ৩,৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দসহ আরও ২ জন কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:. মোঃ মনির মিয়া: পিতা- ফোড়ন আলী, সাং- ধর্মঘর, মাধবপুর, হবিগঞ্জ।
মোঃ ফয়সাল: পিতা- মৃত আলী আজগর, সাং- ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ।. মোঃ নুরুল হুদা ওরফে পাবেল: পিতা- জাহিদুল ইসলাম, সাং- ঘোড়াকান, ভৈরব, কিশোরগঞ্জ।
বিশেষ তথ্য: প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৫টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।