কসবা টিভি ডেস্ক,:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দক্ষিণখার এলাকায় চলমান ২টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা বিনষ্ট করা হয়। পাশাপাশি বালু ও মাটি স্থানান্তরের কাজে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ফুট পাইপও ধ্বংস করা হয়।



কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির
এ সময় অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটি উত্তোলনের দায়ে দক্ষিণখার গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. জিলানী মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।