স্টাফ রিপোর্টার,কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জুড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বাদৈরী ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম। গত ২৭ এপ্রিল ঘূর্ণিঝড়ের আঘাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাদৈর ইউপির মান্দারপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সরকার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৪ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
স্থানীয়রা জানান, দুর্যোগের সময় আলাউদ্দিন সরকারের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তাঁর এই সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। এলাকাবাসী তাঁর এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।