তানভীর আলম ঢালী,কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের চাপিয়া নামক স্থানে পাহাড়ি ঢলের পানিতে একমাত্র বিকল্প সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
[video width="848" height="478" mp4="https://kasbatv.com/wp-content/uploads/2026/05/kasba-Rod.mp4"][/video]
বুধবার সকালে হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চাপিয়া এলাকার সড়কের বেশ বিকল্প সড়কের অংশ প্লাবিত হয়। পানির তীব্র স্রোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ সড়কে জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ঈদ সামনে রেখে এমন পরিস্থিতিতে দুর্ভোগ আরও বেড়েছে।
বিশেষ করে কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষ, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।