তানভীর আলম ঢালী:
কসবা পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা বশীর আহাম্মেদের পদোন্নতিজনিত বিদায় এবং নবাগত হিসাব রক্ষক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জুন বৃহম্পতিবার দুপুরে কসবা পৌরসভার হলরুমে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কসবা পৌর সভার উদ্যোগে। কসবা পৌরসভার পৌর প্রশাসক মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী হিসাব রক্ষক বশীর আহাম্মেদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করা হয়। একই সঙ্গে নবাগত হিসাব রক্ষক সৈয়দ আশরাফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম বলেন-"বশীর আহাম্মেদ দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর পদোন্নতি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করছি। একই সঙ্গে নবাগত হিসাব রক্ষক সৈয়দ আশরাফুল ইসলামকে স্বাগত জানাই। আশা করি তিনি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান এবং নবাগত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়।