কশবা টিভি ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কশবা উপজেলার ৯ নম্বর কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,রাজনীতিবিদ মরহুম আলী এরশাদের ছেলে মোহাম্মদ রুবেল আলী। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। পারিবারিকভাবে সমাজসেবার সঙ্গে যুক্ত রুবেল আলী মাদক, অনিয়ম, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাইমপুর ইউনিয়নকে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রুবেল আলী জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত । তার দাবি, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে মিথ্যা মামলা ও হামলাসজ হয়রানির শিকার হতে হয়েছে।
এদিকে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সংসদ সদস্য মুশফিকুর রহমানের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন বলেও জানান। বিশেষ করে মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় রোধ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রুবেল আলীর সমর্থকদের দাবি, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে আসন্ন কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ।