কসবা টিভি ডেস্ক : রিপোর্ট
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কসবা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে কসবা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তানজিল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশ আক্তার, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ,কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন,কসবা উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ পৌরসভার কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে কসবার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ২টি মাদ্রাসা ও ৫টি উচ্চ বিদ্যালয়। চারা পেয়ে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছামিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন কসবা গড়ে তোলার উদ্যোগ আরও বেগবান হবে।