প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৯:০২ এ.এম
কসবায় নিজ বাড়ি থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
ছবি-সংগৃহীত
কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. গোলাম মাওলা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত দেড়টার দিকে কসবা পৌরসভার সাহাপুর ১ নম্বর ওয়ার্ডের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মাওলা মৃত আফিল উদ্দিনের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি কসবা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কসবা থানা পুলিশ।
Copyright © 2026 KasbaTV. All rights reserved.