কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
‘যুব ঐক্য, প্রগতি—যুবদল’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর যুবদল। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে কসবা পুরাতন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা সুপার মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুরাতন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন।এতে কসবা উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অভিযান শেষে পুরাতন বাজারের স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াইল হুদা শিপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা সাহিদুল খান।এ সময় মানিক সরকার, আলমগীর হোসেন, ফরিদ আহাম্মেদ, এজাজ আহাম্মেদ ইকবাল, মনির হোসেন, সাহাদাত হোসেন, সোহাগ, শাহিনুর শাহিন, সফিকসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। এই অভিযানে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে বলে সচেতনমহল অভিমত ব্যক্ত করেছেন।