প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১:৪৫ পি.এম
কসবায় মিথ্যা পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা, আদালতে সোপর্দ আসামি
কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক আসামিকে আদালতে সোপর্দ করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ৩টার দিকে কসবা উপজেলার ১ নম্বর মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি নতুন বাজার এলাকায় জনৈক সাদ্দাম হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
অভিযোগের ভিত্তিতে কসবা থানায় মামলা করা হয় মো. শরিফ উদ্দিন রেজভী (৩৬)-এর বিরুদ্ধে। তিনি কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
অভিযোগকারী এডভোকেট মো. নয়ন মিয়ার আবেদনের প্রেক্ষিতে কসবা থানায় মামলা নম্বর-০৯, তারিখ ৪ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ১৭০/১৭১/৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই নুর নবী। কসবা থানা জানিয়েছে, মামলায় আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারাধীন থাকায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
Copyright © 2026 KasbaTV. All rights reserved.