কসবা টিভি ডেস্ক ,তানভীর আলম ঢালী:
কসবায় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। 'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কসবার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছামিউল ইসলাম,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানজীল কবীর, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকলিল আজম এবং সাংবাদিক শিক্ষক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আহম্মদুর রহমান,সাংবাদিক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মহড়ায় অগ্নিকাণ্ড মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণে পূর্বপ্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।