কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী সাইয়্যেদা সূরাইয়া নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাজহারুল ইসলামের উপস্থিতিতে নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সোনারগাঁও জিলানিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাশার।নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে বাইজিদ মেসওয়াক ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তানভীর কুরআন ২০ ভোট, সামির আতর ৩ ভোট, আব্দুল্লাহ মোমবাতি ২ ভোট, জুনাইদ বই ২ ভোট, কাফি টুপি ১ ভোট এবং ইমরান নর তাসবিহ ১ ভোট পেয়েছেন। ফলাফলের তালিকা অনুযায়ী মোট ১৩৬ ভোট গণনা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি সম্পন্ন হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক দায়িত্ববোধ তৈরির একটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।নির্বাচনে প্রিসাইডিং অফিসার সোনারগাঁও জিলানিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাশার ফলাফল ঘোষণার করেন।