কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ী দরবার শরীফে মরহুম পীরে কামেল আবু ছাইদ আহমদ আল কাদেরী (রহ.)-এর ৮৮তম মাহফিলে ইছালে ছাওয়াব উপলক্ষে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় আড়াইবাড়ী দরবার শরীফে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলের সার্বিক প্রস্তুতি, আয়োজন ও বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করা হয়েছে।
আজ ৬ নভেম্বর শুক্রবার জুম্মার আগে আড়াইবাড়ী দরবার শরীফের পীর মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী কসবা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের জন্য ক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর হাতে ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় আড়াইবাড়ী দরবার শরীফে এ পরামর্শ সভার দাওয়াতি পত্র তোলে দেন।
এই সময় শেখ কামাল উদ্দিন,ছৈয়ফুল্লাহ,জিতু মিয়াসহ পীর সাহেবের ভুক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৯ জানুয়ারী ২০২৭ইং আড়াইবাড়ী দরবার শরীফের ৮৮তম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেছেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী।