ফারজানা রশীদ ঢালী কসবা টিভি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ নভেম্বর বৃহম্পতিবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি প্রচারের আগে তার সত্যতা যাচাই করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে কসবা উপজেলা প্রেসক্লাব ও কসবা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিল।