কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উল্লেখ ছিলেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান।
কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্পোর্টস ক্লাবের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: সাদ্দাম হোসেন.কসবা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেদুল খাঁ, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাজু আহম্মেদ,অপু আহাম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।