কসবা টিভি নিউজ ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মাতা সহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থা করছে। বুধবার বেলা একটায় তারা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন। তাদের প্রতিনিধি দলে ১৮জন সদস্য রয়েছে বলে সূত্র জানা গেছে। এদিকে আগরতলায় আওয়ামী লীগের প্রতিনিধি অবস্থানের খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে জেলা বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ জেলা বিএনপি।
দুপুরে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন।
বিশেষ করে সীমান্তসংলগ্ন ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাংগঠনিকভাবে নেতাকর্মীদের প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সীমান্তবর্তী এলাকায় গুলো সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে তাদের সাথে অবস্থান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন সীমান্তবর্তী উপজেলা রয়েছে, এরমধ্যে যে কোন একটি সীমান্ত দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দেশে নাশকতা করার জন্যে চেষ্টা করছে। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের অবস্থা করার জন্যে নির্দেশ দিয়েছি। তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আমরা শুনেছি ত্রিপুরার সাবেক এল মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অজয় কর খোকন সহ তাদের নেতাকর্মীরা অবস্থান করছে। কোন অপতৎপরতা রুখতে বিএনপি সজাগ রয়েছে।