বিজয়নগরের ইসলামপুর দরবার শরীফের পীর সাহেব মিলন শাহ ইন্তেকাল

জাহাঙ্গীর আলম কসবা টিভি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শুষেয় ইসলামপুর শেখপাড়ার বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামপুর দরবার শরীফের পীর সাহেব মিলন শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ মে ২০২৬) বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম পীর সাহেব মিলন শাহ ছিলেন হযরত হাজী আব্দুন নূর আউলিয়া (রহ.)-এর ওয়ারিশদার ও দরবার শরীফের অন্যতম খাদেম। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ইসলামপুর দরবার শরীফসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত, মুরিদান ও অনুসারীরা দরবার শরীফে ভিড় জমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে হাজী নজরুল আউলিয়ার দরবার শরীফের পাশে তাকে দাফন করা হয়েছে।
মিলন শাহ পীর সাহেবের মৃত্যুতে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক

