কসবায় জাতীয় সমবায় দিবস পালিত

ফারজানা রশীদ ঢালী, কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
কসবায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শ্রেষ্ঠ দুই সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছাসিউল ইসলামের অবর্তমানে উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রার্ণী সম্পদ কর্মকর্তাসোহেল রানা, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন। বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান হোসেন পলা, রফিকুল ইসলাম ভুইয়া,দিনিশ চন্দ্র সাহা,শান্তী ভূষণ,রিপন কবীর প্রমুভ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী বিনিয়োগে রূপান্তর করা সম্ভব। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা। সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সমবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা তাদের কার্যক্রম, সঞ্চয় ও ঋণদান কার্যক্রম এবং সমবায়ের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় জানানো হয়, কসবা উপজেলায় বর্তমানে ১৯টি সমবায় সমিতি রয়েছে।
আলোচনা সভার আগে জোবেদা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিকে সোলার প্যানেল ও বৃক্ষরোপন অবদানেপু রস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় স্থান অর্জন করায় পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান সভাপতি ও অতিথিরা বিজয়ী সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

