তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে গত বছর বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার

ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনীতি ১৮০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে গার্মেন্টস, কৃষি ও শ্রমঘন খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫% পর্যন্ত কমে যেতে পারে।
নিজস্ব প্রতিবেদক

