যার যার প্লাটফর্মে থাকুন–“সাংবাদিক ঐক্যই টেকসই গণমাধ্যমের ভিত্তি”

প্রিয় সাংবাদিক ভাইয়েরা। কে কোন দল করেন বা করছেন সেইটা বড় কথা নয় ,আপনি প্রকৃত মিডিয়াকর্মী কি না সেইটাই আজকের আলোচনা বিষয়। আপনি দল করলে সকল দায়দায়িত্ব আপনার। এইটা কোনো মিডিয়া সংগঠন দায়ভার নিবে না।

তবে আপনি প্রকৃত পেশাদার সাংবাদিক কি না ।প্রকৃত সাংবাদিকের গুণাবলি আপনার মাধ্যমে প্রচার প্রসার ঘটাইতে হবে। দেশ ও জনগণের স্বার্থে। সাংবাদিকতার নিয়মনীতি পরিহার করে নিজস্ব শক্তি কারোর দ্বারা বা রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাব হাটানোর নাম সাংবাদিকতা নয়। এই সব সাংবাদিক ভাইয়েরা বেশি দিন সমাজে টিকে থাকতে পারেন না।

তা ইতিহাসে প্রমাণ।তবে আমার একটা কথা দিন যত এগিয়ে যাবে সাংবাদিকতার সোনালী দিন গুলো হারিয়ে যাচ্ছে। সময় ও বেলা থাকতে চলুন আমরা ঐক্য গড়ে তুলি। এই ঐকেরৈ কথা আজ শুক্রবার নামাজের আগে কয়েকজন সাংবাদিক সহকর্মী ভাইদেরকে বলেছিলাম।

যার যার প্লাটফর্মে থাকুন—কিন্তু সকলকে ছাড়া বিকল্প নেই। এই বার্তাটি আজ কসবা ও দেশের সাংবাদিক সমাজের সবচেয়ে প্রয়োজনীয় আহ্বান।

একসময় সাংবাদিকরা ছিলেন জনগণের কণ্ঠস্বর, সত্যের পথে নির্ভীক সৈনিক।কিন্তু এখন, ভিন্ন মত ও ভিন্ন গ্রুপে বিভক্ত সাংবাদিক সমাজ যেন হারাচ্ছে সেই ঐক্যের শক্তি।

প্রকৃত সাংবাদিক বিভক্ত হলে—সুবিধা পায় স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী গোষ্ঠী। এক পক্ষকে ভেতরে, অপর পক্ষকে বাইরে রেখে তৈরি হয় একধরনের নীরব নিয়ন্ত্রণ। তেমনটি হচ্ছে কসবাসহ সারা দেশের অধিকাংশ উপজেলায়( কসবার প্রশাসন বনাম সাংবাদিক একটি ফিচার নিউজ লেখা আসছে)।

ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রকৃত সাংবাদিকতা, হারিয়ে যায় তথ্যের স্বচ্ছতা।সাংবাদিকতা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়—এটি জনগণের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার।

যখন আমরা বিভক্ত হই, তখন দুর্নীতি, অনিয়ম, ও অবিচার প্রকাশের শক্তি দুর্বল হয়ে যায়।কসবা প্রেসক্লাবের নবগঠিত নেতৃত্ব সেই বার্তাই আবার তুলে ধরেছে—
“প্লাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য এক—সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকা।”

একজন প্রবীণ সাংবাদিকের ভাষায়—“যে সাংবাদিক বিভক্ত, সে জনগণের পাশে দাঁড়াতে পারে না। ঐক্যই সাংবাদিকতার আসল শক্তি।”

ঐক্য মানে শুধু সংগঠনের নাম নয়—এটি পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও পেশাগত নৈতিকতার সম্মিলিত প্রতিশ্রুতি। প্রকৃত সাংবাদিক বিভক্ত হলে শক্তি হারায় গণমাধ্যম;
আর ঐক্যবদ্ধ হলে জাগে সত্যের আলো।

—– খ. ম. হারুনুর রশীদ ঢালী,সভাপতি কসবা উপজেলা প্রেসক্লাব, সম্পাদক অপরাধ পত্র ও কসবা টিভি।
নিজস্ব প্রতিবেদক

