রাধাষ্টমী উপলক্ষে কসবায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কসবা টিভি ডেস্ক রিপোর্ট :
শ্রীশ্রী রাধাষ্টমী আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি কসবা পৌরসভার পুরাতন বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন ও নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, রাধাষ্টমীর তাৎপর্য তুলে ধরা, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সাংবাদিক নেপাল চন্দ্রসনাহা বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাধাষ্টমী উদযাপন করা হচ্ছে। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় তারা প্রার্থনা করেন।

নিজস্ব প্রতিবেদক

