ধানের শীষে মুশফিকুর রহমানের পক্ষে গণসংযোগে প্রার্থীর পরিবার, নেতাকর্মীদের ব্যস্ত সময়

ফারজানা রশীদ ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জননেতা মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া, জামাতা আশফাক জামিল রহমান তাপস এবং বড় নাতি তারিফ রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আখাউড়া সদর, দুর্গাপুর ও খড়মপুর এলাকার বিভিন্ন মার্কেট ও দোকানপাটে তারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।



এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশনের নেতৃত্বে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর নির্বাচনী পরিবেশ।



গণসংযোগকালে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক

